ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ২০ লাখ টাকার জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে প্রায় ২০ লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯০০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড। রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বাস তল্লাশি করে প্রায় ২০ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আরও জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে ২০ লাখ টাকার জাটকা জব্দ

আপডেট সময় : ০১:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬