ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড পাবে ৪০ লাখ পরিবার : পাট প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আমরা নির্বাচিত হওয়ার নয় দিনের মাথায় এদেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষি ঋণ ছিল তা মওকুফ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে। কিন্তু প্রান্তিক-সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে বিগত সরকারগুলোকে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি।

আমরা ব্যস্ত থাকি যারা প্যান্ট পরা মানুষ, আমরা যারা শিক্ষিত উচ্চতর মানুষ, আমরা সেখানে বেশি নজর দেই।

আজ রবিবার (২৪ মে) দুপুরে নগরীর টাউন হলের ভাষা সৈনিক এম. শামছুল হক মুক্তমঞ্চে নিম্ম আয়ের ৬৬৯টি পরিবারের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে বস্তি এলাকায় বসবাস করা নিম্মআয়ের এসব পরিবারের মাঝে বিনামূল্যে টিন বিতরণ করা হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠিকে স্বচ্ছলভাবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

প্রধান অতিথি আরও বলেন, এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ সময় সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়দের নিজস্ব উদ্যোগে হেলথ কার্ড বিতরণ কর্মসূচির প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড পাবে ৪০ লাখ পরিবার : পাট প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬