হলিউডে পা রাখলেন দিশা পাটানি
বিনোদন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবার হলিউডে নিজের যাত্রা শুরু করলেন। তার প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর ট্রেলার শুক্রবার (৮ মে) মুক্তি পেয়েছে। এটি একটি অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার সিনেমা।
এই সিনেমায় জেসিকা নামক একটি কেন্দ্রীয় চরিত্রে দিশা অভিনয় করেছেন।
গল্পের কাহিনি অনুযায়ী, তিনি দুইটি প্রাচীন গোষ্ঠীর মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধের মাঝে আটকা পড়েন। জেসিকা দুই পক্ষের নেতাদের সন্তান এবং তাকেই এই যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী নির্বাচিত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে।
সিনেমাটিতে দিশার পাশাপাশি হলিউডের নামি তারকা কেভিন স্পেসি, টাইরেস গিবসন ও ডলফ লুন্ডগ্রেন অভিনয় করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিখ্যাত অভিনেতা কেভিন স্পেসি প্রায় দুই দশক পর এই ছবির মাধ্যমে আবারও পরিচালকের আসনে ফিরেছেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































