ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ছিলেন জাহানারা আলম। বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়কের অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটি। জাহানারা আলমের আনা অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্ত কমিটি জাহানারার করা চারটি অভিযোগের দুটি অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপেশাদার আচরণ ও অশোভন আচরণের প্রমাণ পেয়েছে কমিটি।

গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ করেন জাহানারা আলম। তার সেই অভিযোগ তদন্তে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে একটি কমিটি গঠন করে বিসিবি।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ আইন কমিশনের বর্তমান সদস্য অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা। গত সোমবার (২ ফেব্রুয়ারি) কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের হাতে তুলে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি

আপডেট সময় : ০১:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬