বাসস
কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রিজওয়ান রশীদ। সেখানে তিনি নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
এ সময় আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে রিজওয়ান রশীদকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি (রেসিং কার) চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ‘গো-কার্টটি’ চালিয়ে দেখায় অভিভূত হয়ে তরুণ রিজওয়ান রশীদ বলেন, ‘তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে।’
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::

































































































































































































































































































































































































































































































































































































































































































































































