মূল অংশে যান
বাণিজ্য

বিডায় নিবন্ধিত প্রতিষ্ঠানের বিদেশি ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে (আগে যা বিডা নামে পরিচিত ছিল) নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে এসব ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন থেকে ছাড় পাবে।ফলে এসব প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে সরাসরি বৈদেশিক ঋণ নিতে পারবে। তবে ইনভেস্ট বাংলাদেশ অথরিটিতে নিবন্ধিত নয়—এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য আগের নিয়মই থাকবে। অর্থাৎ, মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নেওয়ার আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

বাণিজ্য থেকে আরও পড়ুন

মতামত দিন