সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের মূল দর্শনই হচ্ছে রাষ্ট্র ও সমাজে মানুষের বাক্ ও ব্যক্তিস্বাধীনতা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা।গণতান্ত্রিক অধিকারের অর্থ শুধু ভোটের অধিকার প্রয়োগ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত রাখতে হলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যে সরকার দেশে জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব গণতন্ত্রকামী জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের সব গণতান্ত্রিক ও মানবিক অধিকারের প্রতি সমর্থন জানাই।
সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
