মূল অংশে যান
সর্বশেষ

৯ মাসের শিশুর মৃত্যু তদন্তে পদ্মা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের টিম

শিশুটির মৃত্যুর পর ঘটনাটি তদন্তে পদ্মা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহিদ রায়হান।

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী শিশু আয়ান আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা এবং সকালে চিকিৎসক উপস্থিত না থাকায় তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছে।

শিশুটির মৃত্যুর পর ঘটনাটি তদন্তে পদ্মা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জাহিদ রায়হান। গতকাল রোববার রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।

সর্বশেষ থেকে আরও পড়ুন

মতামত দিন