দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭ রানের লিড পেয়ে ব্যাট করতে নামলেও হারিয়ে ফেলেছে ইতোধ্যেই ৬ উইকেট। সবশেষ ব্যাটার হিসেবে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেছেন মাত্র ৯ রান।
মিরাজের বিদায়ে ৫৩ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরাজের আগে ওয়ারিক্যানের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮০ রান।
