মূল অংশে যান
জাতীয়

সেবা ও রাজনীতিতে স্বচ্ছতা আনতে আসছে গ্রাম সরকার

প্রতীকী ছবি

সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে চারদশকের বেশী সময় পরে কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার ব্যবস্থা।

এরই মধ্যে ‘গ্রাম সরকার আইন ২০২৬’-এর খসড়া তৈরি করে জনসাধারণের মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ১৭ নভেম্বরের মধ্যে খসড়া আইনটির বিষয়ে মতামত পাঠাতে পারবেন নাগরিকরা।

স্থানীয় সরকার বিভাগেরর ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানায় মতামত পাঠাতে হবে। নাগরিকদের মতামত পাওয়ার পর আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন