মূল অংশে যান
খেলা

৯৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

তানজিদ তামিমের উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ; কিন্তু মুমিনুল হক ও শাদমান ইসলামের দারুণ এক জুটিতে বাংলাদেশ চেষ্টা করছিলো সেই বিপর্যয় কাটিয়ে উঠতে; কিন্তু সেট হতে হতেই আবার উইকেটের পতন।

এবার আউট হলেন মুমিনুল হক। জোমেল ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ক্যাচ দেন দিনি। ৫১ বল মোকাবেলা করে মাত্র ২৮ রান করে আউট হয়ে গেলেন মুমিনুল।

এরিপোর্ট লেখার সময় লাঞ্চের বিরতি। এ সময় বাংলাদেশ দলের রান ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৬। রান তোলার হার ওভারপ্রতি ৩.৬০। সাদমান ইসলাম ব্যাট করছেন ৪২ রান নিয়ে, তার সঙ্গে ১৫ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই টেস্টে জিততেই হবে। পয়েন্টের পারসেন্টেজ বাড়াতে হবে। সে লক্ষ্য নিয়েই মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

খেলা থেকে আরও পড়ুন

মতামত দিন