মূল অংশে যান

আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর থেকে স্কুল পর্যায়ে বাধ্যতামূলক খেলাধুলা চালু হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার।সেই লক্ষ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে। দশটি ইভেন্টে ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন নবনির্মিত ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মতামত দিন