বাজারে ১৬০ টাকা ডজনের ডিমের দাম সপ্তাহের শুরুতে কমে ১৪০ টাকায় নেমেছিল, যা এখন আবার বেড়ে ১৫০ টাকা হয়েছে। তবে গত সপ্তাহে মুরগির দাম বাড়ার যে প্রবণতা ছিল, এখন আর সেটা নেই। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন দেখা গেছে।
বাজারে সবজির দামে রয়েছে মিশ্র প্রবণতা। গ্রীষ্মকালীন কিছু সবজির দাম চড়া হলেও শীতকালীন নতুন সবজির দাম অন্যান্য বছরের একই সময়ের তুলনায় কম। নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৫০-৬০ টাকা ও শিম ৮০ থেকে ১২০ টাকায় কেনা যাচ্ছে।
