দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার চূড়ান্ত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ, বুয়েটের আবরার ফাহাদ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাও চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ।
সম্প্রতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল দ্রুত নিষ্পত্তির জন্য শুনানি শুরু করতে চাঞ্চল্যকর এই মামলাগুলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করেছেন।উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা এসব স্পর্শকাতর মামলার বিচার শেষ করে সাজা কার্যকরে সাধারণ মানুষের যে প্রত্যাশা, রাষ্ট্রপক্ষের এই উদ্যোগ তাতে আশার আলো দেখাচ্ছে।
