মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জুন ২০২৬

প্রথম পাতা পাতা ১

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তাদের কাছ থেকে আট কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ডিএমপি কমিশনার […]

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার

আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে লাইফলাইন গ্রাহক (৫০ ইউনিট পর্যন্ত) এবং প্রথম ধাপে (৭৫ ইউনিট পর্যন্ত) আগের দাম বহাল রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ…

বিসিবি নিয়ে রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধিদল

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিবি নিয়ে আইসিসির প্রতিনিধিদল…

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারপিট, ওসিসহ ক্লোজড ৫

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন ওসি আজাদ রহমান, নারী কনস্টেবল লিমা সরেন, বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা ও…

হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে মামলা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উসকানিমূলক ও ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন কলকাতার রাসমণি রোডে…

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প…

আরো ২০ মিনিট বাড়ল মেট্রো রেল চলাচলের সময়, ৭ জুন থেকে কার্যকর

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রো রেল চলাচলের সময় আরো ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন (রবিবার) থেকে নতুন…

জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জুন ২০২৬

জাতীয় পাতা ২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান।
জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জুন ২০২৬

আইন-আদালত পাতা ৩

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তর এআইজি (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এতে তার […]