মূল অংশে যান
জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎহীনতা, চলছে পুনরুদ্ধারের কাজ

ফাইল ছবি

আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পরপরই জরুরি ভিত্তিতে তা পুনর্বহালের কাজ শুরু করা হয় এবং ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

বাকি যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি, সেখানেও দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, সে জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গভীর আন্তরিকতার সঙ্গে দুঃখ প্রকাশ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন