মূল অংশে যান
জাতীয়

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের উদ্যোগ

অনুমোদনের জন্য প্রস্তাব উঠবে আজ

পুলিশে প্রথমবারের মতো ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করার বিধি উপেক্ষা করে সরাসরি নিয়োগের মাধ্যমে ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশকে যুগোপযোগী ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের জনবল পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে বিদ্যমান পুলিশ রেগুলেশনস (পিআরবি), ১৯৪৩-এর প্রবিধান ৭৪১(বি) সংশোধন করে সরাসরি এসআই নিয়োগ দিতে চায় সরকার। প্রচলিত বিধি অনুযায়ী পুলিশের এসআই পদের ৫০ শতাংশ সরাসরি নিয়োগ এবং বাকি ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। এজন্য পিআরবির সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।জনপ্রশাসন ও অর্থ বিভাগের অনুমোদনের পর আজ প্রস্তাবটি অনুমোদন পেতে উঠবে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে। প্রস্তাব অনুমোদনের পর দ্রুতই এই নিয়োগ কার্যক্রম করতে পারবে পুলিশ সদর দপ্তর। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ-সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন