বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা এনায়েতুল করিম। রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে করা এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গতকাল শুক্রবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজত থেকে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ।পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর উত্তরখান থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর ১৩ (১০)। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপন ও পরস্পর যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ আলম। পিবিআই সূত্র জানায়, রাত আনুমানিক ১টার দিকে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ পুলিশ
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
