মূল অংশে যান
জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল টেস্টের জন্য এই নির্ধারিত ৮০০০ (আট হাজার) টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই  আট হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত আট হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সাথে সাথে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে (ইমেইল: secretary@probashi.gov.bd)।

অনুগ্রহ করে মনে রাখবেন যে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না। মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন