কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। সে বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট, অন্যদিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭৬ জন।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।পরে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
