আজ ৬ আগস্ট রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী। আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে তিনি মানবকল্যাণে তার জীবন উৎসর্গ করেন।
কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআনখানি ও বিশেষ মোনাজাত।
তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ সদর দপ্তরের পাশে।
