দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে মাসিক রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনছে সরকার। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।
সরকারের এই সিদ্ধান্তের ফলে এসব উপাসনালয়ে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও কর্মকর্তা সরাসরি ভাতা সুবিধা পাবেন। চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
সোমবার (১০ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য এই মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হচ্ছে।
