প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যদিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। তাই রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
