মূল অংশে যান
মার্কিন ডলাররয়টার্স। ফাইল ছবি

বিশ্ববাজারে ডলারের দাম বাড়ছে, ছয় সপ্তাহের মধ্যে প্রায় সর্বোচ্চ

ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সুদের হার আরও বাড়াতে হতে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এমন আশঙ্কা বেড়ে যাওয়ায় আজ বুধবার মার্কিন ডলারের দাম বেড়েছে। বিশ্ববাজারে ডলারের দাম এখন ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি।

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। সেই সঙ্গে ডলারের দামও যদি বাড়তি থাকে, তাহলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো চাপে পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এদিকে আজ জাপানি ইয়েনের দর আবার কমেছে। ইয়েনের দর এমন পর্যায়ে চলে গেছে যে ধারণা করা হচ্ছে, টোকিও বাজারে হস্তক্ষেপ করতে পারে। খবর রয়টার্সের

মতামত দিন