মূল অংশে যান
বিশ্ব সংবাদ

সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ফাইল ছবি

সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা জানান, গত ৭ আগস্টের বিবৃতিতেও তারা সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছিলেন। এবারও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা পুনর্ব্যক্ত করেন তারা। একই সঙ্গে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।

বিশ্ব সংবাদ থেকে আরও পড়ুন

মতামত দিন