মূল অংশে যান
বিশ্ব সংবাদ

ভারতে শি জিনপিং, শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি/ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ,সম্মেলনে অংশ নিতে শনিবার ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ ব্রিকসের ১১ সদস্য দেশের নেতাদের উপস্থিতিতে দুই দিনের এ সম্মেলনে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ, বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার চীন ছাড়েন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতা ছাই কি।

 

বিশ্ব সংবাদ থেকে আরও পড়ুন

মতামত দিন