বাংলাদেশে আমদানি করা বিদেশি ফলের বিদ্যমান উচ্চ শুল্ক-কর কাঠামো প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
কমিশন বলছে, বিলাসদ্রব্যের মতো অতিরিক্ত শুল্ক আরোপ করায় সাধারণ মানুষের পুষ্টি ব্যাহত হচ্ছে। এছাড়া বৈধ উপায়ে আমদানি কমে যাওয়ায় সরকারের রাজস্ব আয়ে এর নেতিবাচক প্রভাব পড়ছে।২৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে তাজা ফলের শুল্ক-কর কাঠামো পর্যালোচনা সংক্রান্ত এই প্রতিবেদন দেওয়া হয়েছে। এটি শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।
