নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) শনিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে গত এক সপ্তাহে ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তিনটি মামলা করা হয়।
