উনি চাইলে ইস্যু করা হবে। তবে আমার জানামতে এখনো তিনি চাননি
তারেক রহমান এখনো ‘ট্রাভেল পাস’ চাননি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
mohammad ali
- আপডেট সময় : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন,
“উনি চাইলে ইস্যু করা হবে। তবে আমার জানামতে এখনো তিনি চাননি।”
সরকারি এই দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুর ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই; প্রয়োজন শুধু তাঁর আনুষ্ঠানিক আবেদন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::














































































































































































































































































































































































































































































































































































































































































































































