দেশের বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ দিতে সরকার নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা বেসরকারি খাতকে সুযোগ দিতে চাই।ভারতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও জ্বালানি তেল বিক্রি করে। এতে গ্রাহকরা যেখানে কম দামে তেল পাবে, সেখান থেকেই কিনতে পারবে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবের সামসন এইচ চৌধুরী হলে ‘জ্বালানি খাতের সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।
