গুম প্রতিরোধে নতুন আইন সংশোধনের দাবি জানিয়ে অধিকারের উদ্বেগ
গত ৩ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬-এর বেশ কিছু ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অধিকার। সংস্থাটি মনে করে, এই আইনটি বর্তমান আকারে পাস হলে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার আরও বেশি আইনি জটিলতা ও ঝুঁকির মুখে পড়তে পারেন।মঙ্গলবার অধিকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে।
