মূল অংশে যান

গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়।

রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতামত দিন