মূল অংশে যান

কক্সবাজারের মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়িতে পৌঁছান।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে যান। সেখান থেকে সকাল সোয়া ৯টায় হেলিকপ্টারযোগে মাতারবাড়ির উদ্দেশে রওয়ানা হন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।

মতামত দিন