আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাহিনীটিকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
