মূল অংশে যান

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো। এনআইডি অনুবিভাগের পরিচালককে (নিবন্ধন ও প্রবাসী) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

মতামত দিন