বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।
বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।এ উপলক্ষে দলীয়ভাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।
