আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।
