বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, টেকনিক্যাল অ্যাপারেল, উদ্ভাবন এবং টেকসই উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে আগামী ২৮ অক্টোবর হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ আয়োজন করতে যাচ্ছে এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
