মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

প্রথম পাতা পাতা ১

বিএনপি থেকে পদত্যাগ করছেন কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ […]

সংসদের দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। এদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা…

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতেই বর্তমান রাষ্ট্রপতি বা স্পিকারের (প্রেক্ষাপট অনুযায়ী) পক্ষ থেকে এ…

দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।  বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় এ কথা নিজেই জানান মেজর হাফিজ।…

দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই আমার রাজনীতি : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক জাতীয় সংসদের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি…

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে…

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর হাফিজ উদ্দিন…

জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

বাংলাদেশ পাতা ২

সংসদ অধিবেশনে আমন্ত্রণ পেলেন সেই রিকশাচালক নূর মোহাম্মদ

জুলাই অভ্যুত্থানের শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় নিয়ে হাসপাতালের উদ্দেশে চলা রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে গুলিতে নিহত হয় ১৭ বছরের কিশোর গোলাম নাফিজ। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। পরিবারসহ মহাখালীতে থাকত […]
জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

জাতীয় পাতা ৩

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের নিন্দা এনসিপির

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, ১০ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় […]

ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত…

রাশিয়ার জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু…

দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক এবং চলনে–বলনে মার্জিত থাকতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরামর্শ দেন তিনি।…

সংসদ ভবন এলাকায় আজ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ…

জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

অর্থনীতি পাতা ৪

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে ‌‘এমভি ক্যালিপসো এন’ নামের একটি জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি […]
জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

খেলা পাতা ৫

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিং, মিরপুরে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের আর কোন পেসার

মন্থর পিচে বল নিচু হয়ে আসায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বেশিরভাগ ক্ষেত্রেই স্পিনারদের স্বর্গরাজ্য হিসেবে কাজ করে। তাই স্রোতের বিপরীতে পেসাররা সেখানে দারুণ কিছু করে ফেললে বেশ আলোচনা হয়। আজ যেমন নাহিদ রানা ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারসেরা বোলিং করে শোরগোল ফেলে দিলেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৪ রানে ৫ উইকেটে নিয়েছেন বাংলাদেশের সবচয়ে দ্রুতগতির বোলার। পাকিস্তানের […]
জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

বাণিজ্য পাতা ৬

বাড়ল দেশের রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন […]

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ)…

জনমত বার্তা jonomatbarta.com

বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২, ১২ মার্চ ২০২৬

সর্বশেষ পাতা ৭

কুসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, অপসারণ চান ভুক্তভোগীরা

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। বুধবার (১১ মার্চ) নগরীর গন্ধমতি এলাকায় কাউন্সিলর অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, ভুক্তভোগী বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ […]

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের…