মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২, ১৩ মার্চ ২০২৬

প্রথম পাতা পাতা ১

বিজিবির অভিযানে ৫৪ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে ভারতে যাওয়ার সময় অবৈধভাবে পাচারকালে স্বর্ণের বারসহ মো. সনি (২৭) নামে এক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে এ ঘটনা ঘটে। এ সময় সনির কাছ থেকে ২৩১.৮১ গ্রাম  খাঁটি স্বর্নের দুটি বার পাওয়া গেছে, যার বাজারমূল্য ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা। তিনি ময়মনসিংহের […]

ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী

ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও…

রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে…

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালেন স্বামী

নোয়াখালীর দ্বীপ উপজেলায় পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযিাগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্ত্রী মারা গেছে বুঝতে পেরে অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) পালিয়ে যায়। বৃহস্পতিবার (১২…

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। ওই দিন সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের দ্বিতীয় কার্যদিবস শুরু হবে। বৃহস্পতিবার…

ঈদে নতুন নৌ রুটে লঞ্চ সার্ভিস চালু আগামী ১৭ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে, নতুন কয়েকটি নৌ রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠনো এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়ে বলা হয়, আগামী ১৭…

শাহ আমানতে এ পর্যন্ত বাতিল ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থবিরতা কাটছে না আকাশপথে। এর প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারও (১২ মার্চ) ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিমানবন্দরে…

জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২, ১৩ মার্চ ২০২৬

জাতীয় পাতা ২

ফ্যাসিবাদী শাসন চলেছে দেড় দশক : রাষ্ট্রপতি

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। দেড় দশক এ দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব […]