মূল অংশে যান
সর্বশেষ

সাঈদীর মামলার বাদীকে মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন

গার্ড অব অনার দিতে বাধা

ইনসেটে মানিক পশারী।

মাওলানা  দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন দিনভর নানা উত্তেজনার পর প্রশাসনের সহযোগিতায় পুলিশ প্রহরায় শনিবার দিবাগত রাত ১টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার তাকে গার্ড অব অনার দিতে ও দাফনে বাধা দেন স্থানীয় জনতা। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে ফেলেন। পরে কবর খুঁড়তে কোনো পুরুষ লোক না পাওয়ায় তার বোন ও দুই মেয়ে কবর খনন করেন। দাফন সম্পন্ন হলেও নিজ এলাকায় তার কোনো জানাজা হয়নি বলে জানা গেছে।লাশ দাফন ও গার্ড অব অনার দিতে বাধার বিষয়ে জামায়াত নেতাদের অভিযোগ, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা; তাই তাকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। শনিবার দুপুরে গার্ড অব অনার দেওয়ার কথা থাকলেও জামায়াতের বাধায় ওই সময় তা দেওয়া সম্ভব হয়নি। পাঁচ ঘণ্টা পর গোপনে পিরোজপুর পুলিশ লাইনে গার্ড অব অনার দেওয়া হয়েছে বলে জানা গেছে।এদিকে মানিক পশারীর লাশ নিজ এলাকা পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামে দাফন করতে দেওয়া হবে না বলে স্থানীয় জনগণ বিক্ষোভ করে। বিক্ষুব্ধ জনতা তার জন্য খোঁড়া কবরও ভরাট করে ফেলে। শনিবার রাত সাড়ে ৯টায় পাড়েরহাট বন্দরে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে নাসিম সাঈদীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সর্বশেষ থেকে আরও পড়ুন

মতামত দিন