সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, নতুন করে আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া যাবে না।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-০৩ শাখা থেকে গত ২২ সেপ্টেম্বর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে নীতিমালার কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সব সরকারি দপ্তরে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
