মহাসড়কে স্লিপার বাস চালানের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।
বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোর্শেদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানি।
