মূল অংশে যান
জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা • টাকা থাকলেও মিলছে না জ্বালানি, বিকল্প উৎস খুঁজছে সরকার

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অর্থ থাকা সত্ত্বেও অনেক দেশ পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। সামনের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে সরকার।

এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন