স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। নতুন এই ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ একজন অ্যাডিশনাল আইজিপির (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদ না থাকলে তা নতুন করে তৈরি করা হবে।’শনিবার দুপুরে রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, যেসব এলাকায় থাকবে শাখা
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
