এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা
- আপডেট সময় : ০১:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
থমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিয়োগের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কাছ থেকে প্রতিষ্ঠানপ্রধানের শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ চলমান বলে জানিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তালিকা তৈরির কাজ দ্রুত শেষ হবে। জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত কাজ শুরু করা হবে।
১৯তম নিবন্ধন পরীক্ষা কবে
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ আছে ৬৭ হাজার ২০৮টি। তবে আবেদন জমা পড়েছে মাত্র ২১ হাজার। শূন্যপদ পূরণে দ্রুতই শুরু হতে যাচ্ছে ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রক্রিয়া।
এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ এবং প্রতিষ্ঠানসমূহের প্রধান নিয়োগের কার্যক্রম শেষ হলেই ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে। টেলিটক এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে এ বিষয়ে বৈঠকের পর তারিখ নির্ধারিত হতে পারে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানসমূহের প্রধান নিয়োগের কার্যক্রম এবং ১৯তম নিবন্ধনবিষয়ক বৈঠক হতে পারে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামত আলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































