জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। আগে আমরা কোন ঘটনা ঘটলে প্রতিরোধ করতাম। কিন্তু এখন ভিডিও করতে ব্যস্ত থাকি। মোবাইল ছুড়ে মারলেও তো হয়। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগণকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করতে পারে। কেননা সব জায়গায় পুলিশ তো দেওয়া সম্ভব না।’ আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের ওপর নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতার শঙ্কা নেই।’ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে। আগে দুজন থাকত, এবার তিনজন থাকবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউমার্কেটে যেসব অস্ত্র পাওয়া গেছে, তা দেশীয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে।’
জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে গেছি, প্রতিরোধের বদলে ভিডিও করি
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
