ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সে চাপা পড়ে কিশোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

একাধিক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর ঈদের চারপাশে মানুষ ভিড় জমিয়েছে; কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন, তার মুখ রক্তাক্ত। আরেকটি ভিডিওতে দেখা যায়, ভাই তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন এবং বাবা নুসাইরাতের আল-আওদা হাসপাতালে তার নিথর দেহ জড়িয়ে আছেন। আল–জাজিরা ভিডিওগুলোর সত্যতা যাচাই করেছে।

রয়টার্সকে ঈদের ভাই বলেন, ‘আমার ভাই ত্রাণ নিতে গিয়েছিল। হঠাৎ একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে যায়। এতে সে মারা যায়। তারা (যে দেশগুলো সাহায্য পাঠাচ্ছে) সীমান্ত দিয়ে সরাসরি সাহায্য দিতে পারছে না। তারা ওপর থেকে ত্রাণের বোঝা ফেলছে। এতে আমাদের শিশুরা মারা যাচ্ছে।’

জাতিসংঘ দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, আকাশপথে ত্রাণ ফেলা ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল এবং অকার্যকর। সংস্থাটি ইসরায়েলের কাছে বারবার স্থলসীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি চেয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত আকাশ থেকে ফেলা ত্রাণের আঘাতে কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত ও ১২৪ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সে চাপা পড়ে কিশোর নিহত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সে চাপা পড়ে কিশোর নিহত

আপডেট সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫