মূল অংশে যান

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত

তৃতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ দফায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় এক মাস অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

মতামত দিন