এক বছরের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৬১ বিলিয়ন ডলার বেড়েছে। গত বছর আগস্ট শেষে রিজার্ভ ছিল ২৯.৭৯ বিলিয়ন ডলার; চলতি বছরের আগস্ট শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৪০ বিলিয়ন ডলারে। এই সময়ে রিজার্ভ বেড়েছে প্রায় ২৫.৫ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, এই রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
